Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

বিজয় দিবস উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

admin • 15 Dec 2023, 08:23 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিজয় দিবস উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

আগামীকাল শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস। এ উপলক্ষে জনসাধারণের চলাচলে জন্য ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

 

ডিএমপি জানায়, এদিন ভোরে সূর্যদয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যগণ, বিদেশী রাষ্ট্রের কূটনীতিকগণ এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। তাদের চলাচলে সুবিধার্থে শুক্রবার (১৫ ডিসেম্বর) দিবাগত ভোররাত থেকে ঢাকা হতে আমিন বাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে সবধরনের যান চলাচল বন্ধ থাকবে।

 

ডিএমপি আরও জানায়, এ উপলক্ষে ভোর সাড়ে তিনটা হতে সকাল সাড়ে নয়টা পর্যন্ত বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়িসমূহকে গাবতলী আমিন বাজার ব্রিজ-সাভার রোড পরিহার করে নিম্নে বর্ণিত বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ করা হলো।

 

বিকল্প সড়ক:  ১. সকল যানবাহন ঢাকা এয়ারপোর্ট রোড-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।

২. আরিচা হতে আমিন বাজার হয়ে ঢাকা মহানগরগামী যানবাহনসমূহ নবীনগর বাজার হতে আশুলিয়া হয়ে চলাচল করবে।

৩. টাঙ্গাইল হতে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহনসমূহ কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে চলাচল করবে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।