Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ জাতীয়

বিজয় দিবসেও চলবে মেট্রোরেল

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
বিজয় দিবসেও চলবে মেট্রোরেল

বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) মেট্রোরেল চলাচল করবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এদিন নিয়মিত সময়সূচি অনুযায়ী যাত্রীরা মেট্রোরেলে ভ্রমণ করতে পারবেন।

 

বুধবার (১৩ ডিসেম্বর) ডিএমটিসিএল (লাইন-১) এর উপ প্রকল্প পরিচালক (গণসংযোগ) নাজমুল ইসলাম ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত অন্যান্য দিনগুলোতে মেট্রোরেল নিয়মিত চলাচল করবে।

 

বর্তমানে উত্তরা উত্তর থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এবং উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে।

   

এবারের বিজয় দিবসে রাজধানীবাসীর জন্য বাড়তি আনন্দ নিয়ে আসবে মেট্রোরেলের চালু হওয়া নতুন দুটি স্টেশন। আজ বুধবার (১৩ ডিসেম্বর) মেট্রোরেলের ১৩ ও ১৪তম স্টেশন হিসেবে বিজর সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চালু হয়েছে। এর মাধ্যমে বিজয় দিবসের ছুটিতে বিজর সরণি এলাকায় থাকা চন্দ্রিমা উদ্যান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভো থিয়েটার ও বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে সহজে দর্শনার্থীরা আসতে পারবেন। এ ছাড়া ঢাবি স্টেশনের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যান ও বিশ্ববিদ্যালয় এলাকায় সহজে পৌঁছাতে পারবেন রাজধানীবাসী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।