Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
সারা দেশ

বিজয় টিভির ১ যুগে পদার্পণ উপলক্ষে কুমারখালীতে আনন্দ র‍্যালী

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
বিজয় টিভির ১ যুগে পদার্পণ উপলক্ষে কুমারখালীতে আনন্দ র‍্যালী

কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি:

দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বিজয় টিভি ১ যুগে পদার্পণ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩১ মে) সকালে বিজয় টিভির কুমারখালী প্রতিনিধি তানভীর লিটনের সার্বিক তত্ত্বাবধানে এক আনন্দ র‍্যালী বের করা হয়। র‍্যালীটি কুমারখালী প্রেসক্লাবের সামনে থেকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের বাস স্ট্যান্ড মোড় প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবের কার্যালয়ে এসে শেষ হয়।

পরে পৌর বাসটার্মিনাল সংলগ্ন কুমারখালী প্রেসক্লাবের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কেক কেটে বিজয় টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকারের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী গৌতম কুমার রায়,দেশ বরেণ্য নাট্যকার ও কবি লিটন আব্বাস, কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফরহাদ আমির টিপু সহ কুমারখালী প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।