Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিজয়নগর উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে হৃদয়-রাব্বানী

admin • 29 Apr 2024, 09:20 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিজয়নগর উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে হৃদয়-রাব্বানী

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা শাখা ছাত্রলীগের ১৫ সদস্যদের আংশিক কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ৷ কমিটিতে সভাপতি হিসেবে হৃদয় আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে সাধারণ সম্পাদক হিসেবে গোলাম রাব্বানীর নাম ঘোষণা করা হয়।

 

রবিবার (২৮ এপ্রিল) শাখা ছাত্রলীগের ঐ ইউনিট সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে শনিবার বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন।

 

আংশিক কমিটিতে সহ সভাপতি পদে সাদ্দাম হোসেন, শেখ এমরানুল ইসলাম, সুহেল রানা, জাকারিয়া ভূইয়া, আব্দুল্লাহ ও শিপন ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে হাবিব শাহিন, এইচ এম সুমন, আশরাফ চৌধুরী চাঁদ ও শাখাওয়াত হোসেন হৃদয়, সাংগঠনিক সম্পাদক পদে আসাদ ভুইয়া, গোলাম আবু নিশাদ ও সজীব ভূইয়ার নাম ঘোষণা করে জেলা ছাত্রলীগ।

 

নতুন কমিটি সভাপতি হৃদয় আহমেদ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে বিজয়নগর উপজেলা ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে৷ স্মার্ট বিজয়গনর গঠনে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করবে৷

 

উল্লেখ্য গত ২৩ ফেব্রুয়ারি ২৩ তারিখে কর্মী সভার মাধ্যমে মৌখিক আহবায়ক কমিটি ঘোষণা করলেও সেটাকে অনুমোদন না দিয়ে এক বছর পরে জেলা ছাত্রলীগ ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন প্রদান করেন।

 

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ২৮ এপ্রিল রবিবার বিকাল ৪ টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সে প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। এসময় নতুন কমিটির নেতৃবৃন্দের সাথে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মোঃ বাবুল আক্তার, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হালিমা চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুর্ণিমল সাহা, বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম মাহমুব হোসাইন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এমদাদ সাগরসহ সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।