Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিছানায় না গেলে পুরুষ বাউলরা প্রোগ্রামে ডাকে না: হাসিনা সরকার

admin • 25 Nov 2025, 07:08 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিছানায় না গেলে পুরুষ বাউলরা প্রোগ্রামে ডাকে না: হাসিনা সরকার

গত ৪ অক্টোবর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক সঙ্গীত অনুষ্ঠানে বাউল শিল্পী আবুল সরকার ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করার ঘটনায় দেশে তোলপাড় সৃষ্টি হয়। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ধর্মীয় সংগঠন থেকে তার দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়।

 

এ ঘটনায় ডিবি পুলিশ বিশেষ অভিযানে গত বৃহস্পতিবার ভোরে মাদারীপুর থেকে আবুল সরকারকে গ্রেফতার করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। যখন দেশের মানুষ আবুল সরকারের বিচারের দাবিতে ফুঁসে উঠেছে, ঠিক তখনই নারী বাউল শিল্পী হাসিনা সরকার নতুন করে পুরুষ বাউল শিল্পীদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন।

 

এক ভিডিও বার্তায় হাসিনা সরকার বলেন, নারী বাউল শিল্পীরা প্রায়শই কুপ্রস্তাবের শিকার হন। প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য তাদেরকে বিছানায় যেতে বলা হয়। তিনি জানান, এমন পরিস্থিতির শিকার নিজেও হয়েছেন। তবে তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাদের নাম উল্লেখ করেননি।

 

তিনি বলেন, “আমি বাউলদের বলতাম, ‘আমার তো প্রোগ্রাম নাই, আমার দিকে একটু খেয়াল রাখবেন’। তখন তারা বলেন, ‘যদি খেয়াল রাখতে হয়, তাহলে কথা শুনতে হবে, যখন ডাকব তখন আসতে হবে’। আমি বলি, ‘আসলে কী হবে’? তখন তারা বলেন, ‘এইটা কি ভেঙে বলতে হবে’। আমি তখন বলেছি, ‘মাফ চাই, দোয়া চাই। ও ধরনের প্রোগ্রাম আমার দরকার নাই। আমার ইজ্জত বিক্রি করে প্রোগ্রাম নিতে হবে না। এটাকে বাউল গান বলে না।’

 

তিনি আরও অভিযোগ করেন, “পুরুষ বাউলরা কুপ্রস্তাব দিতেন; তারা বলত, ‘বেডে যাও, গান গাও’। আমি বাউল শিল্পী হয়ে বলছি—এখন বাউল জগতের এমন পরিস্থিতি হয়ে গেছে। আমাকে যদি কেউ না ডাকে, বায়না না দেয়, কেউ খোঁজখবর না নেয়, তাতেও আমার কিছু যায় আসে না। আমাকেও বাউলরা এই ধরনের প্রস্তাব দিয়েছে। তারা বলেছেন, ‘আমাদের কথা শুনবি, তোকে বায়না দেব।’”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।