Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই শিক্ষিকা বরখাস্ত

admin • 26 Apr 2026, 06:35 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই শিক্ষিকা বরখাস্ত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মারামারির ঘটনায় আলোচিত শিক্ষিকা আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে কলেজটি পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী অঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোহা. আছাদুজ্জামান।

তিনি বলেন, তদন্তের স্বার্থে আলেয়া খাতুন হীরাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এর আগে নারী শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগে বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীর দূর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও একজন শিক্ষিকার সঙ্গে দূর্গাপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীর অশোভন আচরণের ঘটনা ঘটেছে। 

এর আগে গত বৃহস্পতিবার শিক্ষিকা আলেয়া খাতুন হীরার সঙ্গে স্থানীয় এক বিএনপি নেতার হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি নজরে আসে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি)। পরে ঘটনাটি তদন্তে নামে কর্তৃপক্ষ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।