Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিএনপি আন্দোলনের নামে নাশকতা করে জনবিচ্ছিন্ন হয়ে গেছে: প্রধানমন্ত্রী

admin • 13 Jan 2024, 05:28 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিএনপি আন্দোলনের নামে নাশকতা করে জনবিচ্ছিন্ন হয়ে গেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা আওয়ামী লীগকে সরিয়ে নিজেদের হুকুমের দাস ক্ষমতায় আনতে চেয়েছিল, তাদের উপযুক্ত জবাব দিয়েছে দেশের জনগণ। শনিবার বিকেলে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

এ সময় বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি আন্দোলনের নামে ২৮ অক্টোবর নাশকতা করে আরও বেশি জনবিচ্ছিন্ন হয়ে গেছে।

 

শেখ হাসিনা বলেন, বিএনপির নেতা নেই, তাই তারা নির্বাচনে অংশ নেবে না। নিজেরাই তালা দিয়ে আবার সেটা ভেঙে কার্যালয়ে ঢোকার নাটক করেছে বিএনপি।

 

সময় নষ্ট না করে উন্নয়নের কাজ অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সব চক্রান্ত উপেক্ষা করে উন্নত দেশ গড়ার প্রত্যয়ও জানান তিনি।

 

এর আগে আজ শনিবার সকাল ৯টার দিকে গণভবন থেকে সড়কপথে টুঙ্গিপাড়ায় রওনা হন সরকারপ্রধান। বেলা সাড়ে ১১টার দিকে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছান। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

এ সময় নতুন মন্ত্রিসভার সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম সফর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।