Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিএনপির ৬ এমপির আসন শূন্য ঘোষণা

admin • 11 Dec 2022, 09:54 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিএনপির ৬ এমপির আসন শূন্য ঘোষণা

জাতীয় সংসদে বিএনপির ছয় সংসদ সদস্যের পদত্যাগের কারণে ছয়টি আসন শূন্য ঘোষণা করা হয়েছে। রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ৬টি আসন শূন্য ঘোষণা করে আলাদা ছয়টি গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়।

শূন্য ঘোষিত আসনগুলো হলো- চাঁপাইনবাবগঞ্জ-২ , ব্রাহ্মণবাড়িয়া-২, বগুড়া-৪, বগুড়া–৬, ঠাকুরগাঁও-৩ এবং রুমিন ফারহানার সংরক্ষিত নারী আসন।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সই করা আলাদা ছয়টি গেজেটে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম, আবদুস সাত্তার, মো. মোশাররফ হোসেন, গোলাম মোহাম্মদ সিরাজ, জাহিদুর রহমান এবং রুমিন ফারহানা রোববার পদত্যাগ করায় একাদশ জাতীয় সংসদের চাপাইনবাবগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-২, বগুড়া-৪, বগুড়া–৬, ঠাকুরগাঁও-৩ এবং ৩৫০ মহিলা আসনটি উক্ত তারিখে শূন্য হয়েছে।’

এরআগে রাজধানীর গোলাপবাগ মাঠে শনিবার বিএনপি ঢাকা বিভাগীয় সমাবেশে ১০ দফা দাবি তুলে ধরে। ওই সমাবেশে জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির সাত এমপি। এরপর রোববার সকালে সশরীরের হাজির হয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন দলটির পাঁচ এমপি।

পদত্যাগপত্রে বলা হয়েছে, ‘বর্তমানে বাংলাদেশে চরম স্বৈরশাসন চলছে। বর্তমান সরকারের গণতন্ত্র ও গণবিরোধী কার্যকলাপে গণতন্ত্রহীনতা, বিরোধী রাজনৈতিক ব্যক্তিদের ওপর দমন-পীড়ন, গণগ্রেপ্তার, গুম, হত্যা এবং মত প্রকাশ ও বাকস্বাধীনতা হরণ, ভোটাধিকার ও মানবাধিকার হরণ সর্বোপরি মহান জাতীয় সংসদকে অকার্যকর করার প্রতিবাদে এই পদত্যাগ।

‘জনস্বার্থের বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী এই সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করে এই সংসদ বাতিলের গণদাবির সঙ্গে একমত পোষণ করছি এবং দলীয় সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্বেচ্ছায়, সুস্থ শরীরে, স্থির মস্তিষ্কে, অন্যের বিনা প্ররোচণায় গভীরভাবে চিন্তা ও বিবেচনার পর অদ্য ১০ ডিসেম্বর ২০২২ সংসদে যার যার আসন থেকে পদত্যাগ করলাম।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।