Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিএনপি'র সিনিয়র নেতাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

admin • 10 Jun 2025, 09:15 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিএনপি'র সিনিয়র নেতাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা ও জেলা বিএনপি'র সিনিয়র নেতাদের বিরুদ্ধে উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্যর প্রতিবাদে জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক শেখ সাদীর বহিস্কার চেয়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপি, যুবদল, সার্চ কমিটি ও বিভিন্ন অঙ্গ সংগঠন।

 

মঙ্গলবার বিকেলে নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর প্রতিবাদ সমাবেশ ও পরবর্তীতে কুমারখালী বাজারে প্রতিবাদ মিছিল শেষে হলবাজারে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক এ্যাড. জাকারিয়া আনসার মিলন প্রামাণিক। এসময় পৌর যুবদলের আহ্বায়ক নুর ইসলাম বুলবুল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ওবায়দুল ইসলাম রিপন, নন্দলালপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য দিয়ানত আলী, আব্দুর রাজ্জাক, ওয়াজেদ আলী অনা, কামিন, মাহফুজুল আলম, সহ অনেকে উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সেখ সাদী তার মতের বিরুদ্ধে কোন কাজ হলে সে সকল ব্যক্তিদের লাঠি পেটা করার হুমকি প্রদান করে। সেটা দলীয় গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধ।

 

উপজেলা বিএনপি, যুবদল, নন্দলালপুর ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন সেখ সাদীর এমন কর্মকান্ডের বিরুদ্ধে জেলা বিএনপি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে তদন্ত সাপেক্ষে তার বহিষ্কারের দাবি করেন।

 

জানা যায়, গত সোমবার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর ঈদ পরবর্তী মতবিনিমার সভায় কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ সাদী বলেন, কুমারখালী উপজেলাতে যে সার্চ কমিটি হয়েছে এটা বিতর্কিত। এই জন্য আগামী ১০, ১১, ১২ ও ১৩ তারিখে যে নির্বাচনী ক্যাম্পগুলো ছিল বা যে মিটিংগুলো ছিল সেগুলো বাতিল করা হয়েছে। "এটা আমার ইউনিয়ন এটা আমার উপজেলা এই উপজেলাতে নেতাকর্মীদের নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে নাংলার লাঠি দিয়ে তাকে সাইজ করতে হবে" ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।