Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ

বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছি, তারা কমিশন মানে না:সিইসি

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছি, তারা কমিশন মানে না:সিইসি

‘কমিশন সব রাজনৈতিক দল নিয়ে সংলাপ করেছে, সেখানে বিএনপিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তারা স্পষ্টভাবে আগাম জানিয়েছে, তারা সরকার ও বর্তমান কমিশনকে মানেন না। বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি, তারা নির্বাচন কমিশনকে সরে যেতে বলেছে।’কথাগুলো বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। 

সিইসি বলেন, তারপরও তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, নির্বাচনে আসেন, অংশগ্রহণ করেন। কারণ আমাদেরকে নির্বাচন করতে হবে। সংবিধান থাকলে, নির্বাচন হবেই। তবে বড় বড় রাজনৈতিক দল নির্বাচনে না আসলে, নির্বাচনের গ্রহণযোগ্যতা খর্ব হবে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ও সচিবের মতবিনিময় সভা শেষে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা ও বিভাগীয় পর্যায়ে সরকারি কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ এবং প্রার্থীদের সঙ্গে কমিশন মতবিনিময় করবে। জাতীয় সংসদ নির্বাচন অনেক গুরুত্ব বহন করে, যা অনেকটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে এখন থেকেই প্রস্তুতি নেবে কমিশন।

তিনি আরও বলেন, ইভিএম মেশিনগুলো অনেক দামী। তবে এগুলো রক্ষণাবেক্ষণে আমাদের আগেই গুরুত্ব দেওয়া উচিত ছিল। অনেক মেশিন অকেজো হয়ে গেছে, এর মধ্যে কিছু কিছু সার্ভিসিং করা সম্ভব। তবে নতুন প্রকল্পে ইভিএম রক্ষণাবেক্ষণে অর্থ চাওয়া হয়েছে।

পটুয়াখালী জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলামসহ জেলার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।