Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

বিআরটি প্রকল্পের ক্রেন উল্টে পড়ল বস্তির ওপর

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বিআরটি প্রকল্পের ক্রেন উল্টে পড়ল বস্তির ওপর

গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় বিআরটি প্রকল্পের উন্নয়ন কাজে ব্যবহৃত একটি ক্রেন উল্টে বস্তির ওপর পড়েছে। এতে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ থাকার পর বিকল্প উপায়ে চালু হয়েছে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাজ করছিল বিআরটি প্রকল্পের একটি ক্রেন। ক্রেনটি দিয়ে সেতুতে গার্ডার উঠানো, বড় বড় লোহার বস্তু উচুতে উঠানোসহ ভারী কাজে ব্যবহার করা হয়।

 

হঠাৎ ক্রেনটি উল্টে গিয়ে মহাসড়কের পাশের দোকানপাট ও বস্তির ওপর গিয়ে পড়লে তিনজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

 

বিআরটি প্রকল্পের পরিচালক মহিরুল ইসলাম জানান, আমি দূরে আছি। তবে পুলিশের কাছ থেকে যতটুকু শুনেছি ক্রেনটি আড়াআড়িভাবে উল্টে গিয়েছে এবং দুই-তিনজন আহত হয়েছেন। আজ ক্রেনটির ওখানে কোনো কাজ ছিল না। তবে কেন ক্রেনটি উল্টে গেল তা পরে বলতে পারব।

 

আমরা আপাতত আহতদের চিকিৎসার ব্যবস্থা করাচ্ছি এছাড়াও মহাসড়ক থেকে উল্টে যাওয়া ক্রেনটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।