Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর সারা দেশ

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

পাবনার ঈশ্বরদীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার (১৫ জুলাই) সকাল ১১টার দিকে নাটোর-কুষ্টিয়া মহাসড়কের ঈশ্বরদী উপজেলার মুলাডুলি আমতলার সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় বাস ও ট্রাক দুমড়েমুচড়ে যায়। নিহত ব্যক্তি বাসের হেলপার বলে ধারণা করা গেলেও তার নাম ঠিকানা পাওয়া যায়নি।

আহত ব্যক্তিদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের হাসপাতালে নেওয়া হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে রাজশাহী থেকে রাব্বি পরিবহন নামে একটি বাস পাবনার দিকে ও বিপরীতমূখী আরেকটি ট্রাক নাটোর জেলার দিক যাচ্ছিল। ট্রাক-বাস দু'টি মুলাডুলি কৃষি ফার্মের কাছে আমতলা অতিক্রমকালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ওই ব্যক্তি নিহত হয়। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক আটক করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, দু'টি বাহনই বেপরোয়া চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর উভয় গাড়ি মহাসড়কের দুই পাশে ছিটকে পড়ে। এ সময় মহাসড়কে যানজট সৃষ্টি হয়। থানা-পুলিশ এসে সড়ক যানজট মুক্ত করে।

পাকশী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন এলাকায় চিকিৎসা নিচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।