রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণ শ্রমিক মেহেদী হাসান মীমকে (২৪) গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় ‘চালকের আসনে থাকা’ কিশোর আজান আলী শরীফের (১৭) পরিবারের সঙ্গে ৯ লাখ টাকায় আপস হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮’র বিচারক মো. আব্দুল মোক্তাদিরের আদালতে আসামিদের হাজির করা হয়।
আজান আলী শরীফ ও আসামি পক্ষের আইনজীবী আলমগীর হোসেন আপসের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুইপক্ষের মধ্যে ৯ লাখ টাকায় আপস হয়ে গেছে। ইতোমধ্যে টাকা দেওয়া হয়ে গেছে। আসামিরা জামিন বা খালাস পেলে কোনো আপত্তি নেই বাদীর।’
একটি জীবনের মূল্য ৯ লাখ টাকা হতে পারে? এমন প্রশ্নের উত্তরে আইনজীবী বলেন, ‘নিহত পথচারী প্রতিবন্ধী ছিলেন। বাদীরা মনে করেছেন আপস করবেন। তারা এ আপসে খুশি।’
তিনি আরও জানান, সংশ্লিষ্ট মামলার শুনানি পরবর্তীতে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ হবে।
বিস্তারিত আসছে ....





