পুলিশি নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী 'মার্চ ফর খিলাফত' কর্মসূচি পালন করেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর।
শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে এ মার্চ কর্মসূচি শুরু করেন তারা।
এসময় তারা ‘মুক্তির একপথ, খিলাফত খিলাফত, খিলাফত আসছে, রাজপথ আসছে’ স্লোগান দিতে দেখা যায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর লাঠিচার্জ ও টিয়্যারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
বিস্তারিত আসছে…..





