Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন সংসদ সদস্য

admin • 20 Apr 2026, 03:32 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন সংসদ সদস্য

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। এর ফলে একই পরিবার থেকে তিনজনকে জাতীয় সংসদে দেখা যাবে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করে বিএনপি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে এ তালিকা ঘোষণা করেন।

প্রসঙ্গত, এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নিপুণ রায় চৌধুরীর বাবা নিতাই রায় চৌধুরী। তিনি বর্তমানে সংস্কৃতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, নিপুণ রায় চৌধুরীর শ্বশুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

 

ঘোষিত তালিকায় উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন- সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা ও রেহানা আক্তার রানু। এছাড়াও আলোচিত মুখ হিসেবে রয়েছেন নিপুণ রায় চৌধুরী, সানসিলা জেবরিন ও শাকিলা ফারজানা, বিথীকা বিনতে হুসাইন প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।