Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর সারা দেশ

বাবা-মায়ের কলহে অনাহারে প্রাণ গেল শিশুর

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
বাবা-মায়ের কলহে অনাহারে প্রাণ গেল শিশুর

নারায়ণগঞ্জে এক দম্পতির পারিবারিক কলহের জেরে অনাহারে থেকে তাদের আট দিন বয়সী শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুলাই) রাতে জেলার ফতুল্লা থানাধীন শাঁসনগাও এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশুর বাবা রাজিব ও তার মা ফারজানার মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। গত মঙ্গলবার (১৮ জুলাই) ওই দম্পতি নিজেদের মধ্যে কলহে জড়ান। একপর্যায়ে রাজিবের স্ত্রী ফারজানা তার ১৪ মাস বয়সী এক ছেলে ও আট দিন বয়সী মেয়েকে ফেলে তার বোনের বাড়িতে চলে যান। ছেলেকে খাওয়াতে পারলেও দুধের শিশুকে কিছুই খাওয়াতে পারেননি রাজিব। এতে একপর্যায়ে সে মারা যায়।

এই বিষয়ে নিহত শিশুর মা ফারজানার দাবি, তার স্বামী রাজিব তাকে মারধর করে বাসা থেকে বের করে দিয়েছেন। সন্তানদের নিয়ে আসতে চাইলেও তাকে একাই চলে আসতে হয়েছে।

এদিকে রাজিবের দাবি, সন্তানকে ফেলে রেখে গেছেন তার স্ত্রী ফারজানা। পরে খাবার না পেয়ে তার মেয়ে মারা গেছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আযম বলেন, অনাহারে থেকে শিশুটি মারা গেছে বলে খবর পেয়েছি। বিষয়টি মর্মান্তিক। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।