Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর সারা দেশ

বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

বাবা তালা কিসকুকে হত্যার দায়ে এক আদিবাসী ছেলে বৈদ্দ কিসকুর (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের জেল দেওয়া হয়।

রোববার দুপুরে দিনাজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর এর বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ৬ অক্টোবর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর আদিবাসীপাড়ায় পারিবারিক কলহের জেরে বৈদ্দ কিসকু তার মা ও বাবাকে এলোপাতাড়ি মারধর করে।

 

এ সময় বাবা তালা কিসকু প্রতিবাদ করলে বৈদ্দ কিসকুর কোমড়ে থাকা ধারালো চাকু দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে এলাকাবাসী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তালা কিসকুর মৃত্যু হয়। পরে বৈদ্দ কিসকুর স্ত্রী সুমি হাসদা বাদী হয়ে নিজের ছেলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামালা দায়ের করেন।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম রবি জানান, দীর্ঘ প্রায় ৫ বছর পর এ মামলার বিচার সম্পন্ন হলো। মামালার রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।