বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অফিস সহকারী পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৭ সেপ্টেম্বর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে।
আবেদন করা যাবে আগামী ০২ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পদের নাম : সভাপতির কার্যালয়ে অফিস সহকারী পদসংখ্যা : ১টি
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান অন্যান্য যোগ্যতা : ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা : প্রয়োজন নেই
বেতন : আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা : প্রতিবছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস। চাকরির ধরন : ফুল টাইম
প্রার্থীর ধরন : শুধু পুরুষ বয়সসীমা : ১৯ থেকে ২৫ বছর কাজের ক্ষেত্র : অফিসে কর্মস্থল : ঢাকা (মতিঝিল)
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ০২ অক্টোবর ২০২৩





