Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
এক্সক্লসিভ

বাপেক্সের সঙ্গে নাইকো-পেট্রোবাংলা চুক্তি অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায়

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বাপেক্সের সঙ্গে নাইকো-পেট্রোবাংলা চুক্তি অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায়

বাপেক্সের সঙ্গে নাইকো এবং পেট্রোবাংলার গ্যাস সরবরাহ চুক্তি অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ।

সোমবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন। এর আগে রোববার প্রকাশিত রায়ের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ২০০৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত নাইকোর সঙ্গে বাপেক্সের চুক্তিতে ঘুষ লেনদেনের সুনির্দিষ্ট প্রমাণ আছে।

তিনি জানান- শুধু তাই নয়, এ চুক্তিতে যারা জড়িত ছিল তাদের মধ্যে আর্থিক লেনদেনের সুনির্দিষ্ট সাক্ষ্যপ্রমাণ রয়েছে।

যা কানাডার আদালতে প্রমাণিত হয়েছে। এর আগে ২০১৭ সালের ২৪ আগস্ট গ্যাস উত্তোলন ও সরবরাহের জন্য বাপেক্সের সঙ্গে নাইকোর করা যৌথ উদ্যোগ চুক্তি অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এছাড়া পেট্রোবাংলার সঙ্গে নাইকোর গ্যাস সরবরাহ ও কেনাবেচার চুক্তিও অবৈধ ঘোষণা করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।