Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

বান্ধবীর সঙ্গে হোটেলে রাত কাটানোর দৃশ্য পর্নোসাইটে

admin • 07 Feb 2026, 04:21 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বান্ধবীর সঙ্গে হোটেলে রাত কাটানোর দৃশ্য পর্নোসাইটে

চীনের শেনঝেনে একটি হোটেলে কাটানো এক রাত হংকংয়ের বাসিন্দা এরিক ও তার বান্ধবী এমিলির জীবনে গভীর মানসিক ট্রমা তৈরি করেছে। ঘটনার তিন সপ্তাহ পর তারা জানতে পারেন, হোটেল কক্ষে কাটানো তাদের ব্যক্তিগত মুহূর্ত গোপন ক্যামেরায় ধারণ করে অনলাইনে সরাসরি সম্প্রচার করা হয়েছে।

 

বিবিসির দীর্ঘ অনুসন্ধানে উঠে এসেছে, চীনে নিষিদ্ধ থাকা সত্ত্বেও ‘স্পাই-ক্যাম পর্ণ’ নামে পরিচিত এই অবৈধ কার্যক্রম গত এক দশক ধরে সক্রিয় রয়েছে। দেশটির বিভিন্ন শহরের শতাধিক হোটেল কক্ষে লুকানো ক্যামেরার মাধ্যমে অতিথিদের অজান্তে ভিডিও ধারণ ও সম্প্রচার করা হচ্ছে। এসব ভিডিও মূলত টেলিগ্রামের মতো প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হয়।

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে চীনা সরকার হোটেল কক্ষে গোপন ক্যামেরা শনাক্তে নতুন নিয়ম চালু করলেও বাস্তবে সমস্যার কার্যকর সমাধান হয়নি। তদন্ত অনুযায়ী, ইতোমধ্যে হাজার হাজার মানুষ এ ধরনের নজরদারির শিকার হয়েছেন।

 

ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন এরিক ও এমিলি। তারা এখন হোটেলে থাকতে আতঙ্ক বোধ করেন এবং নিজেদের পরিচয় গোপন রাখতে জনসমক্ষে অত্যন্ত সতর্কভাবে চলাফেরা করছেন। তাদের অভিজ্ঞতা চীনে ব্যক্তিগত গোপনীয়তা ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

 

বিবিসির অনুসন্ধানে ‘একেএ’ নামে পরিচিত এক এজেন্টের সন্ধান পাওয়া গেছে, যিনি মাসিক ৪৫০ ইউয়ানের বিনিময়ে একটি লাইভ স্ট্রিমিং ওয়েবসাইটে প্রবেশাধিকার দিতেন। ওই ওয়েবসাইটে একসঙ্গে একাধিক হোটেল কক্ষের দৃশ্য দেখা যেত। অতিথিরা কক্ষে ঢুকে কার্ড ব্যবহার করলেই ক্যামেরা সক্রিয় হয়ে উঠত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

 

হংকংভিত্তিক এনজিও রেইনলিলির প্রতিনিধি ব্লু লি জানান, গোপনে ধারণ করা ব্যক্তিগত ভিডিও অপসারণের জন্য সহায়তা চাওয়ার ঘটনা দিন দিন বাড়ছে। তবে এসব বিষয়ে টেলিগ্রাম কর্তৃপক্ষ কার্যকর সাড়া দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। বিবিসির পক্ষ থেকেও অভিযোগ জানানো হলেও উল্লেখযোগ্য ব্যবস্থা নেওয়া হয়নি।

 

এ পরিস্থিতিতে পর্যবেক্ষকদের ধারণা, বিশাল অঙ্কের অর্থ জড়িত থাকায় এই অবৈধ ব্যবসার সঙ্গে প্রভাবশালী মহলের একটি অংশ জড়িত থাকতে পারে। বিষয়টি চীনে ব্যক্তিগত গোপনীয়তা ও অনলাইন নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।