Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বান্দরবান পৌর এলাকায় সেতু নির্মাণে ধীরগতি, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ

admin • 17 Sep 2025, 06:57 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বান্দরবান পৌর এলাকায় সেতু নির্মাণে ধীরগতি, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ

বান্দরবান পৌর এলাকার ৯নং ওয়ার্ডের কাশেমপাড়ায় নতুন সেতু নির্মাণকাজে ধীরগতি দেখা দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন প্রায় ৬ হাজার বাসিন্দা। স্থানীয়দের চলাচলের একমাত্র পুরাতন সেতুটি ভেঙে ফেলার পর গত বছরের জুলাইয়ে নতুন সেতু নির্মাণকাজ শুরু হলেও অতিবৃষ্টি ও ঠিকাদারের গাফিলতির কারণে কাজ বন্ধ হয়ে আছে দীর্ঘদিন।

 

পুরাতন সেতুর জায়গায় কাঠ ও বাঁশ দিয়ে অস্থায়ীভাবে একটি সেতু তৈরি করা হলেও তা প্রতিনিয়ত ভেঙে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সবচেয়ে বিপাকে পড়ছে কাশেমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে স্কুলে আসতে গিয়ে ইতোমধ্যেই একাধিক শিক্ষার্থী আহত হয়েছে। উল্টো বিদ্যালয়ের মাঠে ঠিকাদারের নির্মাণ সামগ্রী ফেলে রাখায় ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম।

 

বান্দরবান পৌরসভার তথ্য অনুযায়ী, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর অর্থায়নে পৌরসভা প্রায় ২৩ লাখ টাকায় ৩২ ফুট দীর্ঘ সেতুটি নির্মাণের কাজ মায়াধন কনস্ট্রাকশনকে দেয়। ২০২৪ সালের ১ জুলাই কাজ শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল ৩১ ডিসেম্বর। তবে সময়সীমা পেরিয়ে গেলেও এখনও সেতু নির্মাণ সম্পন্ন হয়নি।

পৌর প্রশাসক জানান, সময়মতো কাজ শেষ না হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করছেন এবং দ্রুত সেতুটি সম্পন্ন করার আশ্বাস দেন।

 

তবে এলাকাবাসীর দাবি, আশ্বাস নয়- দ্রুত পদক্ষেপ নিয়ে সেতু নির্মাণ শেষ করতে হবে, যাতে জনদুর্ভোগ কমে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।