Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বান্দরবানে সেনা অভিযানে প্রায় ১৫ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ

admin • 13 Jul 2026, 05:13 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বান্দরবানে সেনা অভিযানে প্রায় ১৫ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ

বান্দরবানে চলমান বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যেও অবৈধ কাঠ পাচার প্রতিরোধে তৎপরতা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। ১০ জুলাই (শুক্রবার) বান্দরবান সদর উপজেলার বাঁকিছড়ামুখ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।

 

সেনাবাহিনী সূত্রে জানা যায়, নিয়মিত টহল কার্যক্রম চলাকালে রাস্তার পাশে অবৈধভাবে পরিবহনের উদ্দেশ্যে মজুদ করে রাখা কাঠবোঝাই একটি টয়োটা পিকআপ (লট নং-৩৮) সেনা সদস্যদের নজরে আসে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত কাঠের মালিক মিলন বড়ুয়া, যার বাড়ি বান্দরবান সদর উপজেলার বালাঘাটা এলাকায়, তাকে কাঠ পরিবহনের বৈধ কাগজপত্র প্রদর্শনের জন্য বলা হলে তিনি প্রয়োজনীয় কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

 

পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় বন বিভাগকে জানানো হয়। খবর পেয়ে বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাঠের বৈধতা যাচাই করেন। বৈধ কাগজপত্র না থাকায় জব্দকৃত কাঠ বন বিভাগের হেফাজতে নেওয়া হয় এবং প্রচলিত বন আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

অভিযানে মোট ৭৭৯ টুকরা কাঠ জব্দ করা হয়েছে, যার মোট আয়তন ৪৯৩ দশমিক ৩৪ ঘনফুট। সংশ্লিষ্ট সূত্র জানায়, জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৮০ হাজার ২০ টাকা। অবৈধ বনজ সম্পদ পাচার রোধে বাংলাদেশ সেনাবাহিনী ও বন বিভাগের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।