Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

বান্দরবানে সশস্ত্র দুই গ্রুপের মধ্যে গোলাগুলি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বান্দরবানে সশস্ত্র দুই গ্রুপের মধ্যে গোলাগুলি

বান্দরবানের রুমা উপ‌জেলার পাইনদু ইউনিয়‌নের দুর্গম মুয়াল‌পিপাড়া এলাকায় পাহাড়ের সশস্ত্র দুই গ্রুপের মধ্যে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোর থেকে গোলাগুলি শুরু হয় বলে জানিয়েছেন রুমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হো‌সেন।

 

তি‌নি ব‌লেন, ভোর থেকে দুই সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়েছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিশ্বস্ত সূত্রের মাধ্যমে খবর নেওয়ার চেষ্টা করছি। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

 

পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যান উহ্লামং মারমা দ্যা মিরর অব বাংলাদেশকে ব‌লেন, ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কয়জন হতাহত হ‌য়ে‌ছে এখনো জানা যায়নি। মুয়াল‌পিপাড়ার ৫০টি মারমা প‌রিবার রুমা সদ‌রে আশ্রয় নিয়েছে। এখন ওই এলাকা জনশূন্য।

 

এ বিষয়ে রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লা‌চিং মারমা জানান, পাইন্দু ইউনিয়নের মুয়াল‌পিপাড়ায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) স‌ঙ্গে ইউপিডিএফ গণতান্ত্রিক (সংস্কার) গ্রুপের গোলাগু‌লি হয়েছে ব‌লে পাড়াবাসীদের মাধ‌্যমে জান‌তে পে‌রে‌ছি। ঘটনাস্থ‌লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেছে। কতজন হতাহত হ‌য়ে‌ছে তা এখ‌নই বলা সম্ভব হ‌চ্ছে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।