Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বান্দরবানে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পিসিসিপির শিক্ষা উপকরণ বিতরণ

admin • 25 Jun 2026, 07:41 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বান্দরবানে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পিসিসিপির শিক্ষা উপকরণ বিতরণ

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখা (পিসিসিপির) উদ্যোগে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার বিতরণ করা হয়েছে। আজ (২৫ জুন) বিকেলে বান্দরবান শহরের বালাঘাটা সংলগ্ন ভোকেশনাল ইনস্টিটিউট মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

 

পিসিসিপি সরকারি কলেজ শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক তানভির হোসেন ইমন, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দীন, সহ-সভাপতি জানে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রিদুয়ান হাসান প্রমুখ।

প্রায় শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের আসন্ন এইচএসসি পরীক্ষার জন্য শুভ কামনা করেন। পাহাড়ী বাঙালি সকল শিক্ষার্থীদের এইচএসসি পরবর্তী বিশ্ববিদ্যাল, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং ভর্তি এডমিশন ও ভর্তি সহায়তা সহ প্রতিটি ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

 

অতীতের ন্যায় পিসিসিপি কর্তৃক দূর্গম এলাকার ও অস্বচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হবে বলেও জানান। সর্বোপরি শিক্ষার্থীদের পরীক্ষা পরবর্তী জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে দৃঢ়তা ও প্রজ্ঞার সাথে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রধান করেন।

 

এসময় শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী উপহার প্রদান করা হয়। তাছাড়া ছাত্র পরিষদের নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে ও শিক্ষাক্ষেত্রে সবর্দা শিক্ষার্থীদের পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন। পরিশেষে, পাহাড়ে দেশ ও সার্বভৌমত্ব বিরোধী যেকোনো চক্রান্ত, জাতিগত বৈষম্য, শোষণ ও নিপীড়ন প্রতিরোধেও শিক্ষার্থীদের সদা সচেতন থাকার বিনীত অনুরোধ জানান এবং শিক্ষা জীবন শেষে অর্জিত জ্ঞান দেশ ও জাতির তরে কাজে লাগানোর আহ্বান জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।