Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের সাজা বাতিল করলো মালয়েশিয়া

admin • 03 Apr 2023, 10:06 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের সাজা বাতিল করলো মালয়েশিয়া

গুরুতর অপরাধের জন্য বাধ্যতামূলক মৃত্যুদণ্ড বাতিলের পক্ষে ভোট দিয়েছে মালয়েশিয়ার পার্লামেন্ট। এতে ১ হাজার ৩০০ জনের বেশি কয়েদি মৃত্যুর সাজা থেকে রক্ষা পেতে যাচ্ছেন। অবশ্য ২০১৮ সাল থেকেই মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ রয়েছে দেশটিতে।  খবর বিবিসির। 

পার্লামেন্টের সিদ্ধান্ত অনুসারে, মালয়েশিয়ায় এখন থেকে হত্যা, সন্ত্রাসসহ গুরুতর ১১টি অপরাধে বাধ্যতামূলক শাস্তি হিসেবে আর কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। তবে বিচারকদের কাছে কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষমতা রাখা হয়েছে।

আইনপ্রণেতারা জানিয়েছেন, সবচেয়ে গুরুতর অপরাধের জন্য এখন ৪০ বছর পর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ড বা বেত মারার মতো শারীরিক শাস্তির পক্ষে থাকবে মালয়েশীয় আদালত।

মালয়েশিয়ার উপ-আইনমন্ত্রী বলেছেন, সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) অপরিবর্তনীয় এবং এটি অপরাধের প্রতিবন্ধক হিসেবে কাজ করেনি। রামকরপাল সিং বলেন, মৃত্যুদণ্ড যে ফলাফল আনার কথা ছিল, তা আনেনি

মৃত্যুদণ্ড বাতিলের সিদ্ধান্তটি কার্যকরে এখন মালয়েশীয় পার্লামেন্টের উচ্চকক্ষের অনুমোদন পেতে হবে। তবে সেখানেও এটি ব্যাপক ভোটে পাস হবে বলে আশা করা হচ্ছে।

নতুন আইন পাস হলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা ৯০ দিনের মধ্যে তাদের সাজা পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন। দেশটিতে বর্তমানে এ ধরনের ১ হাজার ৩৪১ জন কয়েদি রয়েছেন।

৩৪টি ফৌজদারি অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে মালয়েশিয়ায়। এর মধ্যে ১১টির সাজা হিসেবে এতদিন বাধ্যতামূলক মৃত্যুদণ্ড দেওয়া হতো।

সূত্র: বিবিসি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।