Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বাতিল নয়,পরিবর্তিত হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন

admin • 07 Aug 2023, 01:10 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বাতিল নয়,পরিবর্তিত হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন

অবশেষে বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৭ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকেই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন করে বড়ো আকারে সংশোধন করা হবে।

জানা গেছে, ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ আইনটি ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ নামে সংশোধিত হবে।

ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ডিজিটাল মাধ্যমে সংঘটিত অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ ও দমনে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে সংসদে ডিজিটাল নিরাপত্তা আইন পাস হয়। একই বছরের ৮ অক্টোবর থেকে আইনটি কার্যকর হয়। শুরু থেকেই আইনটির অপব্যবহারের জন্য ব্যাপকভাবে সমালোচনা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।