Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

বাড্ডা-রামপুরায় পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক

admin • 18 Jul 2024, 03:27 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বাড্ডা-রামপুরায় পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘কমপ্লিট শাটডাউন’ বা সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলাকালে বাড্ডা-রামপুরা এলাকায় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন।

 

নিহত দুলাল মাতবর পেশায় গাড়ি চালক। সংঘর্ষের সময় তিনি একটি হাইএস মাইক্রোবাস চালিয়ে ওই এলাকা পার হচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে আশংকাজনক অবস্থায় তাকে ফরাজি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার রুবেল হোসেন সংবাদমাধ্যমকে নিহতের পরিচয় ও অন্যান্য তথ্য জানিয়েছেন।

 

মরদেহে বুকের কাছে একটি গোল ক্ষত চিহ্নিত শনাক্ত করা গেছে। তবে এটি বুলেটের ক্ষত কি না, তা এখনো নিশ্চিত নয়।

 

ওই কর্মকর্তা জানান, আহত হয়ে হাসপাতালে প্রায় ১০০ জন পুলিশ ও শিক্ষার্থী এসেছেন। তাদের চিকিৎসা দিতে হাসপাতালের কর্মীরা হিমশিম খাচ্ছেন। 'আমাদের চিকিৎসক ও কর্মীরা আহতদের সারিয়ে তুলতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন', যোগ করেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।