Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

বাড্ডা থানায় হামলা, পুলিশের এলোপাতাড়ি গুলি

admin • 05 Aug 2024, 05:41 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বাড্ডা থানায় হামলা, পুলিশের এলোপাতাড়ি গুলি

রাজধানীর বাড্ডা থানায় আক্রমণ করেছে উত্তেজিত জনতা। এ সময় জনরোষ থেকে বাঁচতে এলোপাতাড়ি গুলি চালিয়েছে পুলিশ। হামলা ও গুলির ঘটনায় বেশ কয়েকজনের হতাহত হয়েছেন বলে গেছে। সোমবার বিকেল ৩টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে।

 

সরেজমিন দেখা গেছে, রাজধানীর ডিআইটি প্রজেক্ট এলাকায় অবস্থিত বাড্ডা থানার চতুর্দিক থেকেই স্থানীয় এলাকাবাসী ও আন্দোলনকারীরা ঘিরে রেখেছে। এমন পরিস্থিতিতে থানায় আটকে পড়া পুলিশ সদস্যরা কোনোদিকেই বের হতে পারছেন না। ফলে ভেতর থেকে ওসির নেতৃত্বে গুলি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ছে পুলিশ। একই সঙ্গে আন্দোলনকারীরাও বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে ইটপাটকেল ছুড়ছে।

 

স্থানীয়রা বলছেন, বাড্ডা থানার পুলিশ এতদিন স্থানীয় এলাকাবাসীকে খুবই অত্যাচার নির্যাতন করেছে। এখন সরকার ক্ষমতা ছাড়লেও তারা মানুষের কাছে আত্মসমর্পণ করছে না বরং মানুষকে গুলি করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।