Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বাড়ি থেকে ডেকে নিয়ে ইউপি সদস্যকে ছুরিকাঘাত

admin • 20 Apr 2026, 04:22 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বাড়ি থেকে ডেকে নিয়ে ইউপি সদস্যকে ছুরিকাঘাত

নোয়াখালীর সদর উপজেলায় কালাদরাপ ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. রায়হানের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে ছুরিকাঘাত করে আহত করা হয়। রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে নুরু পাটোয়ারীহাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত মো. রায়হান ৯ নম্বর কালাদরাপ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। 

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা রায়হান মেম্বারকে তার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা তার পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এখনো হামলার কারণ ও জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আইনশৃঙ্খলাবাহিনী ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।

 

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, আমরা বিষয়টি জেনেছি। এ বিষয়ে পুলিশ কাজ করছে। যেহেতু ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। পাশাপাশি জড়িত অপরাধীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।