Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বাগেরহাট-চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা

admin • 17 Apr 2024, 12:46 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বাগেরহাট-চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা

বৃষ্টি হলেও দেশের তাপমাত্রা ৪১ ডিগ্রি পর্যন্ত হবে। চলমান তাপপ্রবাহ থাকবে আরও কয়েক সপ্তাহ৷ এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গা শুষ্ক থাকবে৷ পাশাপাশি চলমান তাপপ্রবাহ বিদ্দমান থাকবে।

আগামীকাল তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা থাকলেও পরদিন থেকেই আবার তাপমাত্রা বাড়বে। যা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে৷ হালকা বৃষ্টিতেও তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা কমবে না বলেও জানান তিনি।

আবহাওয়াবিদ বলেন, আজ চুয়াডাঙ্গা ও বাগেরহাট সর্বোচ্চ তাপপ্রবাহ থাকবে। এ ছাড়া রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।