Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বাগেরহাটে বাস–মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত

admin • 20 Nov 2023, 02:07 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বাগেরহাটে বাস–মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত

বাগেরহাটের কচুয়ায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে হোসেন শেখ কাজল (২৭) নামে এক আরোহী নিহত হয়েছেন।

 

বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া উপজেলার শিবপুর এলাকায় আজ সোমবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। হোসেন শেখ কাজল বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নে বিষ্টুপুর গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন।

   

প্রত্যক্ষদর্শীদের বরাতে দিয়ে ওসি বলেন, বাগেরহাটের শরণখোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এতে মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায় এবং মোটরসাইকেলের আরোহী কাজল গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।