Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
এক্সক্লসিভ

বাকশাল নিয়ে কটাক্ষের অধিকার বিএনপির নেই: কাদের

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বাকশাল নিয়ে কটাক্ষের অধিকার বিএনপির নেই: কাদের

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে বাকশালে যোগ দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান- এমন দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মেজর জিয়াউর রহমান যে দলে যোগ দিয়েছিলেন সে দল নিয়ে কটাক্ষ করার অধিকার বিএনপির নেই বলে মনে করেন তিনি।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজিমপুর গোরস্তানে ভাষা শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'পঁচাত্তরের বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ যে দল গঠন করা হয়েছিল সেটা একদল নয়, সেটা ছিল জাতীয় দল। সব দলের সমন্বয়ে ওটা ছিল জাতীয় দল৷ আমি আবারও বিএনপিকে স্মরণ করিয়ে দিতে চাই, জাতীয় দল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগে যোগদানের জন্য বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাকশালের চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছে আনুষ্ঠানিকভাবে দরখাস্ত দিয়েছিলেন। সেই দলের প্রতিষ্ঠাতা দরখাস্ত করে যে দলে যোগ দিয়েছিল, সে দল নিয়ে কটাক্ষ করার কোনো অধিকার নেই বিএনপির।'

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, 'আওয়ামী লীগ কখনো একদলীয় শাসন কায়েম করেনি।' এ সময় তিনি পচাত্তরের জাতীয় সরকারের উদাহরণ দেন।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, 'তারা একুশের চেতনায় বিশ্বাস করে না, তারা একাত্তরের চেতনায় বিশ্বাস করে না৷ একাত্তরের চেতনা আর একুশের চেতনা একই চেতনা।'

কাদের অভিযোগ করে বলেন, 'আজকে বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক জঙ্গিবাদী অপশক্তি একত্রিত হচ্ছে। তাদের বিশ্বস্ত ঠিকানা হচ্ছে বিএনপি। এই অপশক্তির আগুন সন্ত্রাস অগ্নিসংযোগ রুখতে হবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে। শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে৷'

এসময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে জাতিসংঘের দাফতরিক ভাষা করার দাবি জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।