Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর সারা দেশ

বাইসাইকেলের সিটের নিচে মিলল ১২টি স্বর্ণের বার

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
বাইসাইকেলের সিটের নিচে মিলল ১২টি স্বর্ণের বার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী নিচপাড়া মাঠ এলাকা থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এসময় বিজিবি সশস্ত্র টহল দলকে দেখে বাইসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায় চোরাকারবারি।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নিচপাড়া মাঠ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল হক এক প্রেস বিজ্ঞপিতে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে স্বর্ণ চোরাচালান হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রনামকৃষ্ণপুর বিওপির টহল কমান্ডার ফরিদুল ইসলামের নেতৃত্ব সীমান্ত পিলার ১৫৭ থেকে ১৫শ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি সশস্ত্র টহল জোরদার করে।

এ সময় বিজিবি সশস্ত্র টহল দলকে দেখে এক ব্যক্তি সাইকেল ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যান। বিজিবি সদস্যরা উপস্থিত জনসাধারণের সম্মূখে বাইসাইকেলটি আটক ও তল্লাশি করেন। এ সময় বাইসাইকেলের সিটের নিচে লোহার পাইপের ভেতরে কাপড়ে মোড়ানো অবস্থায় ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণ ও বাইসাইকেলের আনুমানিক মূল্য এক কোটি ১৯ লাখ ৩০ হাজার ৫১৪ টাকা।

স্বর্ণের বারগুলো কুষ্টিয়ার ট্রেজারিতে জমা করার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।