Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয়

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফেরত দিলেন জাকির তালুকদার

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফেরত দিলেন জাকির তালুকদার

কথাসাহিত্যিক জাকির তালুকদার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফিরিয়ে দিয়েছেন। রোববার (২৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

 

পুরস্কার ফিরিয়ে দেয়ার বিষয়ে ফেসবুক পোস্টে জাকির তালুকদার লিখেছেন, ‘পাঠিয়ে দিলাম। খুব ভারমুক্ত লাগছে।’ ফেসবুক পোস্টের সঙ্গে পুরস্কার ফেরত দেয়ার আবেদন ফর্মের একটি ছবি এবং একটি চেকের পাতা সংযুক্ত করেন জাকির তালুকদার।

ছবি সংগৃহিত

২০১৪ সালে কথাসাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন জাকির তালুকদার। এ লেখক তার ‘মুসলমানমঙ্গল’ গ্রন্থের জন্য এ পুরস্কার পান। ১০ বছর পর তিনি এটি ফেরত দিলেন। তবে কি করণে এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা পোস্টে উল্লেখ করেননি। অনেকে জানতে চাইলে আগামীকাল জানাবেন বলেছেন।

 

অনেকেই তার এমন সিদ্ধান্তকে সাহসিকতার পরিচয় বলে বাহবা দিচ্ছেন। জাকির তালুকদারের উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে পিতৃগণ, কুরসিনামা, মুসলমানমঙ্গল, কবি ও কামিনী, ছায়াবাস্তব, কল্পনা চাকমা ও রাজার সেপাই।

ছবি সংগৃহিত

নাটোরে বেড়ে উঠেছেন এ লেখক। পাঠ নিয়েছেন চিকিৎসাবিজ্ঞানে। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসা ও গবেষণা বিভাগে কাজ করছেন জাকির তালুকদার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।