Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

বাংলাদেশ ব্যাংকের সার্ভার ডাউন

admin • 05 Apr 2023, 07:17 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বাংলাদেশ ব্যাংকের সার্ভার ডাউন

বাংলাদেশ ব্যাংকের সার্ভার ডাউন হয়ে গেছে। এতে চেক ক্লিয়ারিং, স্থানীয় ও আন্তর্জাতিক পেমেন্ট নিষ্পত্তি ব্যাহত হচ্ছে। বুধবার (০৫ এপ্রিল) দুপুর ১২টার পর থেকে এই সমস্যা দেখা দেয়।

 

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, দুপুর ১২টার দিকে কম্পিউটারে কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারে সংযোগ পাননি তারা। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সমস্যাটির সমাধান হয়নি।

 

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সার্ভার ডাউন থাকায় এতে ঢুকতে সমস্যা হচ্ছিল। এতে সেবা প্রদান ব্যাহত হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।