Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
এক্সক্লসিভ

বাংলাদেশে ৪.২ মাত্রার ভূমিকম্প

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বাংলাদেশে ৪.২ মাত্রার ভূমিকম্প

বাংলাদেশে ৪.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৫৯ কিলোমিটার দূরে টাঙ্গাইল সদরে। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প শাখার সহকারী মো. ইমরান হোসেন বলেন, ঢাকা থেকে ৫৯ কিলোমিটার দূরে টাঙ্গাইল সদরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.২।

প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে সবশেষ গত ৯ সেপ্টেম্বর ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। ৪ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসাম।

ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস) জানিয়েছিল, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪৩ কিলোমিটার গভীরে ছিল ওই ভূমিকম্পের উৎপত্তি।

তার আগে গত ২৯ আগস্ট দুপুর ১টা ১৩ মিনিটের দিকে সিলেটে ৪ দশমিক ৬ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। গত ১৪ আগস্ট রাত ৮টা ৪৯ মিনিটে ৫ দশমিক ৫ মাত্রায় ভূমিকম্পে কেঁপে উঠেছিল সিলেট।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।