Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

বাংলাদেশের ১০০ শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে পাকিস্তান

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
বাংলাদেশের ১০০ শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে পাকিস্তান

বাংলাদেশের ১০০ শিক্ষার্থীর জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই স্কলারশিপের বিষয়ে অনুমোদন দিয়েছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, বাংলাদেশ সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি শিক্ষার্থীদের পড়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিপ্রেক্ষিতে ১০০ বাংলাদেশিকে শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ফলে বাংলাদেশিদের পাকিস্তানে উচ্চশিক্ষা নেওয়ার পথ সুগম হলো।

একটি সূত্রের বরাতে সামা নিউজ আরও জানিয়েছে, বাংলাদেশের ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার স্কলারশিপের বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে কাজ করছেন।

 

সরকারের অনুমোদনের পর এখন স্কলারশিপ দেওয়ার জন্য পাকিস্তানি বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব পোর্টালে যুক্ত করবে বলে জানা গেছে।

 

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক নতুন করে শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতামূলক সম্পর্ক তৈরি হয়েছে। সম্প্রতি পাকিস্তানের করাচি থেকে সরাসরি চট্টগ্রামে এসেছে একটি পণ্যবাহী জাহাজ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।