Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বাংলাদেশের ফুচকা ইজ দ্য বেস্ট:ডোনাল্ড লু

admin • 15 May 2024, 09:26 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বাংলাদেশের ফুচকা ইজ দ্য বেস্ট:ডোনাল্ড লু

ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন। সফরের প্রথম দিনে বাংলাদেশি ফুচকা ও ঝালমুড়ির স্বাদ নিয়েছেন লু। ফুচকা খেয়ে লু বলেছেন, ‘বাংলাদেশের ফুচকা ইজ দ্য বেস্ট।’

সফরের প্রথম দিন মঙ্গলবার (১৪ মে) বাংলাদেশি ফুচকা ও ঝালমুড়ির স্বাদ নিয়েছেন তিনি। সঙ্গে ছিলেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। শেফ রহিমা সুলতানা এ ফুচকা ও ঝালমুড়ি পরিবেশন করেন। ফুচকার স্বাদ নিয়ে ডোনাল্ড লু ও রাষ্ট্রদূত পিটার হাস সমবেত কণ্ঠে বলেন, ‘বাংলাদেশি ফুচকা ইজ দ্য বেস্ট।’

রাতে ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে লু’র ফুচকা খাওয়ার একটি ভিডিও আপলোড করা হয়। পূর্ণাঙ্গ ভিডিও আসবে বলেও জানানো ওই পোস্টের ক্যাপশনে। ডেনাল্ড লু এবং পিটার হাসের পরনে ছিলো শেফের অ্যাপ্রন এবং টুপি।

লু’র টুপিতে বাংলায় লেখা ছিলো ‘শেফ ডন’। অ্যাপ্রোনে ইংরেজিতে লেখা ছিলো, ‘আই অ্যাম এ/স (অ্যাসিট্যান্ট সেক্রেটারি)। আর হাসের অ্যাপ্রোনে লেখা ছিল, ‘আই অ্যাম দ্যা এমবি (অ্যম্বাসেডর)।’ টুপিতে ‘শেফ পিটার’।

দুই দিনের সফ‌রে মঙ্গলবার দুপু‌রে ঢাকায় আসেন ডোনাল্ড লু। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবার ঢাকায় এলেন লু। ঢাকা বিমানবন্দরে লু-কে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।

সফরের শুরুতে ঢাকায় গুলশানে পিটার হাসের বাসায় নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন লু। রা‌তে লু প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নৈশভোজে যোগ দেন।

সফরের দ্বিতীয় দিন বুধবার লু প্রথমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে এবং পরে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।