Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

বাংলাদেশের জয়ের পর শান্তকে প্রধান উপদেষ্টার ফোন

admin • 03 Sep 2024, 05:24 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বাংলাদেশের জয়ের পর শান্তকে প্রধান উপদেষ্টার ফোন

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে প্রথমবারের মতো তাদের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। জাতীয় ক্রিকেট দলের এমন অর্জনে ক্রিকেটারদের অভিনন্দন জানানোর পাশাপাশি অধিনায়ক শান্তকে ফোন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

মঙ্গলবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশ দলকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা পৌঁছে দেন দলের সঙ্গে থাকা ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে নাফীস লিখেছেন, 'মাননীয় প্রধান উপদেষ্টা ড: মুহাম্মদ ইউনুসের অফিস থেকে মাত্র ফোন পেলাম। শান্তকে ফরওয়ার্ড করে দিয়েছি। বাংলাদেশ দলকে অনেক অনেক অভিনন্দন…'

 

এদিকে ইতিহাসগড়া জয়ের পর টাইগারদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে এটা প্রথম টেস্ট ম্যাচ জয় এবং প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেলো টিম টাইগার্স।

 

ঐতিহাসিক অর্জন উপলক্ষে জাতীয় ক্রিকেট দল এবং সংশ্লিষ্ট সকলকেই শুভেচ্ছা জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে যে গণঅভ্যুত্থান হয়েছে তারই সুফল পাওয়া যাচ্ছে ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রে। পাকিস্তানকে টেস্টে প্রথমবার হোয়াইটওয়াশ করা কিংবা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতা, সবকিছুই নতুন বাংলাদেশের প্রতিফলন’।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।