Wednesday, 4 November 2026
শিরোনাম
স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
আর্ন্তজাতিক

বাংলাদেশের উন্নয়ন নিয়ে যা বললেন নওয়াজ শরিফ

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
বাংলাদেশের উন্নয়ন নিয়ে যা বললেন নওয়াজ শরিফ

চার বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে শনিবার যুক্তরাজ্য থেকে নিজ দেশ পাকিস্তানে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

পাকিস্তানে ফিরেই লাহোরে একটি বিশাল জনসভায় অংশ নেন তিনি। সেখানে দেশটির রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। তার এ বক্তব্যে ওঠে এসেছে বাংলাদেশের উন্নয়নের কথাও। তিনি বলেছেন, বর্তমানে বাংলাদেশ এগিয়ে গেছে, আর পাকিস্তান পিছিয়ে গেছে।

 

বাংলাদেশের উন্নয়ন নিয়ে নওয়াজ শরিফের বক্তব্যের একটি ভিডিও মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করেছেন সিদান্ত সিবাল নামের এক ব্যক্তি। ওই ভিডিওতে নওয়াজ শরিফকে বলতে শোনা যায়, পূর্ব ও পশ্চিম পাকিস্তান আলাদা না হলে বর্তমান পাকিস্তান এক বিশাল অর্থনৈতিক করিডোরে পরিণত হত। যাকে ভারতও গুরুত্ব দিত। বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানের সঙ্গে থাকলে আমরা এগিয়ে যেতাম।

https://twitter.com/i/status/1715756560696365247

চার বছর আগে পাকিস্তানের ক্ষমতায় আসেন তেহরিক ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরই নওয়াজ শরিফের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়। এরপর নওয়াজ চিকিৎসার কথা বলে বিদেশে নির্বাসনে থাকা শুরু করেন।

 

জাতীয় নির্বাচন সামনে রেখে দেশে ফিরলেন নওয়াজ। তাকে পাকিস্তানের ভাবি প্রধানমন্ত্রী মানছেন মুসলিম লিগের নেতারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।