Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

বন্যা ফিরিয়ে আনল মোগল আমল!

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
বন্যা ফিরিয়ে আনল মোগল আমল!

ভারতের রাজধানী নয়াদিল্লিতে টানা বর্ষণ ও যমুনার পানিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বৃষ্টিতে যমুনা নদীর পানি বেড়ে শহরের ভেতরে ঢুকে পড়েছে।

এই পানি পৌঁছেছে রাজধানীর বিখ্যাত লালকেল্লায়ও। মোগল আমলের এই প্রাচীন স্থাপত্যশৈলী পানির নিচে তলিয়ে যাওয়ার কিছু দেয়ালচিত্র সামনে এনেছেন নেটিজেনরা।

নেটিজেনদের করা বিভিন্ন পোস্ট থেকে জানা গেছে, মোগল যুগে এই কেল্লার কাছে ছিল যমুনা নদীর প্রবাহ। এই বন্যা যেন ফিরিয়ে এনেছে সেই মুঘল আমলের চিত্র।

বিষয়টি নিয়ে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে চলছে আলোচনা। দিল্লিবাসী বলছেন, যমুনা নদীর পানি বেড়ে দিল্লিতে বন্যা হয়নি; বরং নদীই কয়েক দশক পর তার পুরোনো জায়গা ফিরিয়ে নিচ্ছে।

এ ব্যাপারে টুইটারে হার্স ভ্যাটস নামের এক অ্যাকাউন্টধারী লিখেছেন, ‘একটি নদী কখনো ভুলে যায় না। এমনকি কয়েক দশক ও শতক পার হওয়ার পর নদী তার সীমানা পুনর্দখলের জন্য ফিরে আসবে। যমুনা তার পুরোনো প্লাবনভূমি ফিরিয়ে নিয়েছে। ’

কুতুব মিনারি নামের অপর অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘যমুনা পুরোনো এলাকা ফিরিয়ে নিচ্ছে। মোগল আমলে লালকেল্লার পাশে নদী প্রবাহিত ছিল। সলিমগড়কেল্লা ও লালকেল্লাকে বাঁকানো ব্রিজের মাধ্যমে যুক্ত করা হয়েছিল, যার নিচে ছিল যমুনা নদীর প্রবাহ। এটিকে রেলব্রিজে রূপান্তর করা হয়েছিল। নদী তার পুরোনো রূপে ফিরবে এটি সম্পূর্ণ প্রাকৃতিক। ’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।