Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

বন্যার পানিতে ডুবলো বিমানবন্দর, দেখা গেল কুমির

admin • 18 Dec 2023, 08:21 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বন্যার পানিতে ডুবলো বিমানবন্দর, দেখা গেল কুমির

ভারী বৃষ্টিপাতের ফলে অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ডে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। কর্তৃপক্ষ ধারণা করছেন বন্যাটি অনেক ভয়াবহ রূপ ধারণ করতে পারে। বন্যার কারণে হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া আরও বহু মানুষ আটকা পড়েছে। খবর বিবিসি

 

গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের কারণে অস্ট্রেলিয়ার আবহাওয়ায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফলে কিছু এলাকায় অতিভারী বৃষ্টি হচ্ছে।

 

ভয়াবহ বন্যার কারণ কেয়ার্নস বিমানবন্দরটি তলিয়ে গেছে। ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, বন্যার পানিতে বিমানবন্দরটিতে থাকা বিমানগুলো ডুবন্ত অবস্থা রয়েছে। এছাড়া শহরের কিছু এলাকায় কুমিরও দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা নৌকায় করে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটছেন।

 

তবে বন্যায় এখন পর্যন্ত কোনো নিহত এবং নিখোঁজের খবর পাওয়া যায়নি। আগামী ২৪ ঘণ্টায় কুইন্সল্যান্ডে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে।

   

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে, বন্যার কারণ অনেক বাড়ি ডুবে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ এবং ডুবে গেছে রাস্তাঘাটও। দেখা দিয়েছে সুপেয় পানির অভাব।

 

খারাপ আবহাওয়া শুরু হওয়ার পর থেকেই কেয়ার্নস শহরে ২ মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কুইন্সল্যান্ডের প্রিমিয়ান স্টিভেন মাইলস অস্ট্রেলিয়ার টেলিভিশকে জানান, প্রাকৃতিক দুর্যোগটি সবচেয়ে খারাপ হবে বলে ধারণা করছি।

তিনি আরও বলেন, বন্যার যারা আটকে পড়েছে দ্রুতেই তাদের উদ্ধার করতে হবে। কারণ পানির পরিমান বাড়ছে।

বন্যায় এক শিশুসহ নয়জন আহত হয়েছে। পানি বেড়ে যাওয়ার কারণে তারা রাতভর বাড়ির ছাদে আশ্রয় নিয়েছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।