Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর সারা দেশ

বন্ধুদের সঙ্গে নৌকায় নাচতে নাচতে নদীতে পড়ে যুবক নিখোঁজ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
বন্ধুদের সঙ্গে নৌকায় নাচতে নাচতে নদীতে পড়ে যুবক নিখোঁজ

কুষ্টিয়ার গড়াই নদীতে নৌকা ভ্রমণে গিয়ে বন্ধুদের সঙ্গে নাচতে নাচতে নদীতে পড়ে শুভ (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া জেলা পরিষদ পার্কের সামনে এ ঘটনা ঘটে।

নদীতে উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পাননি ফায়ার সার্ভিসের কর্মীরা। নিখোঁজ শুভ কুষ্টিয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের উত্তর মিলপাড়ার দুলাল আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে গড়াই নদীতে নৌকা ভ্রমণে যান শুভ। দিনব্যাপী ঘোরাফেরা শেষে বিকেল ৫টার দিকে নৌকার ওপর নাচানাচি করতে করতে পাঁচ বন্ধু নদীতে পড়ে যান। একপর্যায়ে সবাই উঠে আসলেও শুভ উঠে আসেননি। পানির স্রোতে তলিয়ে যান শুভ। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। সন্ধ্যা থেকে অভিযান বন্ধ রয়েছে। খুলনার ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে উদ্ধার কাজ শুরু করবে। এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।

শুভর বন্ধুরা বলেন, সকালে আমরা বন্ধুরা মিলে নৌকা ভ্রমণে যাই। বিকেল ৫টার দিকে নাচতে নাচতে পাঁচ বন্ধু নদীতে পড়ে যাই। একপর্যায়ে সবাই উঠে আসলেও শুভ উঠে আসেনি।

এ বিষয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচলক মো. জানে আলম বলেন, বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণে গিয়ে নদীতে পড়ে শুভ নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে তাকে খুঁজে পায়নি। খুলনার ডুবুরি দল আসছে। তারা এসে উদ্ধার অভিযান শুরু করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।