Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
Uncategorized

বনশিল্প উন্নয়ন কর্পোরেশনে নতুন চেয়ারম্যান, বিয়ামে ডিজি

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
বনশিল্প উন্নয়ন কর্পোরেশনে নতুন চেয়ারম্যান, বিয়ামে ডিজি

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) মো. নাসির উদ্দিন আহমেদকে বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান করেছে সরকার।

 

অন্যদিকে, বিয়াম ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক (ডিজি) হয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল-আলম।

 

সোমবার (১২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

একই প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির এমডিএস হয়েছেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক (অতিরিক্ত সচিব) ড. নূরুন্নাহার চৌধুরী।

 

এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মুসরাত মেহ্ জাবীনকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।