Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

বড় ব্যবধানে জয় পেয়ে যা বললেন মাশরাফি

admin • 07 Jan 2024, 11:21 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বড় ব্যবধানে জয় পেয়ে যা বললেন মাশরাফি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ইতিমধ্যে বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল আসতে শুরু করেছে। জানা গেছে, নড়াইল-২ আসনে এক লাখ ৮৬ হাজার ৬১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা। জয় পেয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করলেন সাবেক টাইগার অধিনায়ক।

 

টানা দ্বিতীয় মেয়াদে নির্বাচনে জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফি লেখেন, ধন্যবাদ নড়াইলবাসী। এর সঙ্গে বিজয়সূচক ইমোজিও দিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক।

 

১৪৭টি কেন্দ্রে মাশরাফি পেয়েছেন এক লাখ ৮৯ হাজার ১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মনোনীত সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমান হাতুড়ি প্রতীকে পেয়েছেন তিন হাজার ৪১ ভোট।

 

নড়াইল-২ আসনে মোট ভোটার তিন লাখ ৬৫ হাজার ৭২৯ জন। এরমধ্যে নারী ভোটার সংখ্যা একলাখ ৮৩ হাজার ৭৩৯ জন এবং পুরুষ ভোটার সংখ্যা একলাখ ৮১ হাজার ৯৯০ জন। নড়াইল সদর উপজেলার আটটি ইউনিয়ন এবং নড়াইল ও লোহাগড়া পৌরসভাসহ লোহাগড়া উপজেলার ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।