Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
সারা দেশ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ৩য় ইউনিটে উৎপাদন শুরু

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ৩য় ইউনিটে উৎপাদন শুরু

দিনাজপুর পার্বতীপুর উপজেলায় ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট দুই দিন বন্ধের পর নতুন করে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

 

রোববার (৩০ এপ্রিল) রাত ১২টার দিকে তৃতীয় ইউনিটে উৎপাদন শুরু পর প্রায় ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবারহ শুরু হয়েছে। এছাড়া কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে দুই নম্বর ইউনিটটি বন্ধ ও এক নম্বর ইউনিট থেকে প্রতিদিন ৭০-৮০ মেগাওয়াট করে বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। এ ইউনিট উৎপাদনে রাখতে প্রতিদিন কয়লার প্রয়োজন হচ্ছে ৯০০ থেকে ১০০০ টন।

 

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক বলেন, তৃতীয় ইউনিটের স্টিম পাইপ ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ ছিল প্রায় দুই দিন। গতকাল রোববার দিবাগত রাত থেকে চালু হয়েছে।

 

এটিতে দৈনিক কয়লা লাগছে ৯০০ থেকে ১০০০ টন। এদিকে দুই নম্বর ইউনিট থেকে প্রতিদিন ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে সেটি বন্ধ আছে। দুই নম্বর ইউনিট ওভারহোলিং বা সংস্কারকাজ চলছে। সেটিও দ্রুত চালু করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।