Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর সারা দেশ

বঙ্গমাতা'র জন্মবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে পুনাক'র চিত্রাংকন প্রতিযোগিতা

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
বঙ্গমাতা'র জন্মবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে পুনাক'র চিত্রাংকন প্রতিযোগিতা

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে পুলিশ লাইন্স ড্রিল শেডে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ জেলার পুনাক সভানেত্রী জেসমিন আফরোজ এর সভাপতিত্বে চিত্রাংকন প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার)।

এতে বিশেষ অতিথি ছিলেন, কিশোরগঞ্জ পুনাক এর সহ-সভানেত্রী তাসলিমা সুলতানা সেতু, রোজলিন শহীদ চৌধুরী, সাদিয়া আক্তার, পিংকি সূত্রধর ও সঙ্গীতা ঘোষ এবং সাধারণ সম্পাদক অর্পিতা বিশ্বাস।

এছাড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রইম এন্ড অপস্) আল আমিন হোসাইন এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান প্রমুখ।

চিত্রাংকন প্রতিযোগিতায় পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয় ও পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের মোট ১০৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

ক, খ, গ ও ঘ চারটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিরা জাতীয় পতাকা, জাতীয় ফুল শাপলা, বঙ্গবন্ধু ও বঙ্গমাতার ছবি, ভাষা আন্দোলনের ছবি ও স্বাধীন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ছবি আঁকায় অংশ নেয়।

এর মধ্যে 'ক' গ্রুপে দ্বিতীয় শ্রেণির ছাত্র তাসকিন ১ম, তৃতীয় শ্রেণির ছাত্র লিমন ২য় ও তৃতীয় শ্রেণির ছাত্রী সুজানা ৩য় হয়। 'খ' গ্রুপে চতুর্থ শ্রেণির ছাত্রী ফাহমিদা হক তায়্যিবা ১ম, পঞ্চম শ্রেণির ছাত্র মো. সাইফ ২য় ও পঞ্চম শ্রেণির ছাত্র মো. আবির ৩য় হয়েছে।

'গ' গ্রুপে ষষ্ঠ শ্রেণির ছাত্রী লাবণী আক্তার ১ম, ষষ্ঠ শ্রেণির ছাত্রী শ্রাবণী আক্তার আশা ২য় ও সপ্তম শ্রেণির ছাত্র নির্ময় ৩য় হয়েছে। 'ঘ' গ্রুপে দশম শ্রেণির ছাত্রী অনন্যা ইসলাম লিলি ১ম, দশম শ্রেণির ছাত্রী সাদিয়া সুলতানা সেতু ২য় ও দশম শ্রেণির ছাত্রী ইয়াসমিন সুলতানা এলি ৩য় হয়েছে। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।