Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান

admin • 27 Mar 2025, 04:35 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান

বঙ্গভবনে রাষ্ট্রপতিসহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

 

এদিন ইফতারের পর অতিথিরা অনুষ্ঠানস্থলে অস্থায়ী শেডে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন সেনাবাহিনী প্রধান।

 

সেখানে ধারণ করা এক ছবিতে দেখা যায়, প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ইমামের পিছনে চেয়ারে বসে নামাজ আদায় করছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।