Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

বঙ্গবাজারে আগুন: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৯ কোটি টাকা উপহার দিলেন প্রধানমন্ত্রী

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বঙ্গবাজারে আগুন: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৯ কোটি টাকা উপহার দিলেন প্রধানমন্ত্রী

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীদের ৯ কোটি টাকা ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে এই টাকা ব্যবসায়ীদের মোবাইলে পৌঁছে গেছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) এ তথ্য জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া।

 

প্রসঙ্গত, গত ৪ এপ্রিল সকাল ৬টা ১০ মিনিটে দেশের অন্যতম প্রধান কাপড়ের মার্কেট বঙ্গবাজারে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের আরও কয়েকটি মার্কেটে। সাড়ে ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ওই আগুনে প্রায় তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সংখ্যা চার হাজার ২০০ জন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে আলাদা তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

 

গত ১১ এপ্রিল ডিএসসিসির তদন্ত কমিটি তাদের জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জ্বলন্ত সিগারেট বা মশার কয়েল থেকে বঙ্গবাজার শপিং কমপ্লেক্সে আগুনের সূত্রপাত হতে পারে।

 

তাদের ধারণা, কমপ্লেক্সের আদর্শ ও মহানগর মার্কেটের মধ্যের কোনো জায়গায় আগুনের সূত্রপাত হতে পারে। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো আলামত পায়নি কমিটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।