Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বঙ্গবন্ধুর সমাধিতে ফায়ার সার্ভিসের ডিজির শ্রদ্ধা

admin • 13 Apr 2024, 10:38 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বঙ্গবন্ধুর সমাধিতে ফায়ার সার্ভিসের ডিজির শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

শনিবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এসময় কিছুক্ষণ বেদীর পাশে নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪৩তম রাইজিং ডে- উপলক্ষে এই শ্রদ্ধা জানান তিনি।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন ডিজি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।